শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন শীর্ষ দুইয়ের লড়াইয়ে ১৭৮ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স।
ওপেনিংয়ে লিটন ও রিজওয়ান শুরু করেন ঝড়ো ব্যাটিং। ৩০ বলে গড়েন ৪৩ রানের জুটি। ২১ বলে ২৪ রানে আজমতউল্লাহ ওমরজাইয়ের বাউন্সারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান। তিনে ব্যাট করতে নেমে ৮ রানেই উইকেট হারান সুনিল নারাইন। চারে ব্যাট করতে নামা ইমরুলকে নিয়ে দলের সংগ্রহ ১০০ পার করেন লিটন।
.png)
কিন্তু ফিফটি সংগ্রহের তিন রান আগেই ক্যাচ তুলে বিদায় নেন লিটন। ৩৩ বলের এই ইনিংসে তিনি ৩ ছক্কা ও ৩ চার। কিছুক্ষণ পরই উইকেট হারান কায়েস। ১৯ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন জাকের আলী ও খুশদিল শাহ। এই দুই ব্যাটার গড়েন ৩৯ বলে ৭২ বলের দুর্দান্ত জুটি।
শেষ ওভারে ২৩ বলে ৩৪ রান করা জাকের বিদায় নিলেও খুশদিল অপরাজিত থাকেন ২০ বলে ৪০ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ২ চারে।