[ খেলা ]
স্বর্ণ জিতে ইতিহাস এই বাংলাদেশির
ছবি: সংগৃহীত
অকল্পনীয় একটি বিষয়কে বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমান।কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। জিতেছেন স্বর্ণ পদক। তিনি সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। সেই সঙ্গে গড়েন রেকর্ডও।
শনিবার সন্ধ্যায় সেমিফাইনালে নিজের সেরা টাইমিংকে পেছনে ফেলে রেকর্ড গড়েন ইমরানুর। তখন দৌড় শেষ করেন ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে। প্রায় ২ ঘণ্টা পর ফাইনালে এসে নিজের গড়া রেকর্ডকেই আবার ভাঙলেন তিনি। সেই সঙ্গে কাজাখস্তানে উড়ালেন লাল-সবুজের পতাকা।
সেমিফাইনালের আগে এ ইভেন্টে ইমরানের আগের সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড। সেমিতে ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড ভাঙেন। ২ ঘণ্টা পর ফাইনালে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি।
.png)
এর আগে, সকালে অনুষ্ঠিত এ ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়ে বাংলাদেশের দ্রুততম মানব সেমিফাইনাল নিশ্চিতক করেন। ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লেখান তিনি।
শুক্রবার মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছিলেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!