ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বদলে গেল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
বদলে গেল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু
ফাইল ছবি

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টটি হওয়ার কথা ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। আগামী ১ মার্চ এই ম্যচ শুরু হওয়ার কথা ছিল। তবে মাঠ প্রস্তুত না হওয়ায় এই ভেন্যুতে খেলা হচ্ছে না।

সোমবার এক বিবৃতির মাধ্যমে তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের ব্যাপারটি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। হিমাচলে তীব্র শীতের কারণে আউটফিল্ডে পর্যাপ্ত ঘাস হয়নি। পুরোপুরি ঠিক হতে আরো সময় লাগবে। 

পরিদর্শন প্যানেলের রিপোর্টের ভিত্তিতে ভেন্যু হিসেবে ধর্মশালা বাতিলের পর নতুন করে ইন্দোরকে ম্যাচটি আয়োজকের মর্যাদা দিয়েছে বিসিসিআই। ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে এর আগে দুটি টেস্ট হয়েছিল। ২০১৬ সালে নিউজিল্যান্ড ও ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল ভারত। 

Advertisement

উল্লেখ্য, নাগপুরে প্রথম টেস্টে ভারত তিন দিনেই ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে হবে দ্বিতীয় টেস্ট। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!