[ খেলা ]
মাশরাফির অবসর নিয়ে মুখ খুললেন স্ত্রী সুমি
স্ত্রী সুমির সঙ্গে মাশরাফি। ফাইল ফটো
মাশরাফির হাতে যেন জিয়নকাঠি। যেখানে যান পান সফলতা। প্রশ্নবিদ্ধ ফিটনেস নিয়েই সিলেট স্ট্রাইকারসকে বিপিএলে তুলেছেন ফাইনালে।
আর মাশরাফির এমন সফলতায় খুশি তার স্ত্রী সুমনা হক সুমিও। মাশরাফিকে সবচেয়ে বড় অনুপ্রেরণা দেওয়া এই নারীর চোখে মাশরাফি শুধু ম্যাজিশিয়ানই নন, একজন ফাইটারও।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট-রংপুর ম্যাচ শেষে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফির অবসর নিয়ে কথা বলেছেন সুমনা হক সুমি।
.png)
তিনি বলেন, মাশরাফি কদিন খেলবে এটা একান্তই তার সিদ্ধান্ত। সে যেই কয়দিন খেলা উপভোগ করে, তাকে খেলতে দিন। আমাদের সবার মনে হয় এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। তার সিদ্ধান্ত তাকেই নিতে দেয়া উচিত।
সুমি আরো বলেন, খেলার ক্ষেত্রে ভালো-খারাপ সময় সবসময় আসবে। পরিবারের একজন সদস্য হিসেবে সবসময় মাশরাফিকে সাপোর্ট দিয়ে আসছি। তবে খারাপ সময়ে ভেঙে পড়া যাবে না। মনেবল দৃঢ রাখতে হবে। ওর পাশে আছি আমরা, সবসময় থাকবো।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাশরাফী
লিংক সফলভাবে কপি হয়েছে!