[ খেলা ]
অবশেষে তিন বছর পর মেসির জার্সি পেলেন সেই ডেভিস
ফাইল ফটো
প্রায় তিন বছর অপেক্ষার পর বিশ্বকাপজয়ী লিওনেল মেসির জার্সি পেয়েছেন বায়ার্ন মিউনিখে খেলা কানাডিয়ান ডিফেন্ডার আলফান্সো ডেভিস।
সেই ২০২০ সালের কথা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসির জার্সি চেয়েছিলেন তিনি। যদিও সেবার আর্জেন্টাইন এ তারকা ফুটবলারের জার্সি পাননি ডেভিস।
কানাডার ডিফেন্ডার আলফান্সো ডেভিস ২০২০ সালে প্রথমবার মেসির জার্সি চেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সে সময় বার্সায় খেলতেন মেসি।
.png)
সেই ম্যাচে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ডেভিসের সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন মেসি। তবে এবারের গল্পটা একদমই ভিন্ন।
এবার পরাজয় মেসির সঙ্গী হলেও ডেভিসের অনুরোধ প্রত্যাখ্যান করেননি। পিএসজির জার্সিতে এবারও বায়ার্নের কাছে হারলেও বায়ার্ন ডিফেন্ডারকে হাসিমুখে জার্সি দিয়েছেন বিশ্বকাপ ফুটবলজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। সূত্র: গোল ডটকম
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!