ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল ২০২৩

লিটনের ফিফটিতে শিরোপার পথে এগোচ্ছে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
লিটনের ফিফটিতে শিরোপার পথে এগোচ্ছে কুমিল্লা
লিটন দাস

বিপিএলের নবম আসরের  ফাইনালে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে সিলেটের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের ফিফটিতে শিরোপার পথে এগোচ্ছে কুমিল্লা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে  ১৭৫ রান সংগ্রহ করেছে সিলেট। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১২.৩ ওভারে দুই উইকেটে ১০৪ রান।

রান তাড়া করতে নেমে এদিন সুনীল নারিন ও ইমরুল কায়েস কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনে যথাক্রমে ১০ ও ২ রানে সাজঘরে ফেরেন।

Advertisement

তবে লিটন দাস ও জনসন চার্লস মিলে ঠিকই পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছেন শিরোপার দিকে। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন লিটন। তিনি ৫৫ ও চার্লস ৩৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম ওভারেই ১৭ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত। তবে পরের ওভারে রানের খাতা খোলার আগেই বোল্ড হন তৌহিদ হৃদয়।

তিনে নেমে মাশরাফী ১ রানের বেশি করতে পারেননি। এরপর তৃতীয় উইকেটে ৭৯ রানের বড় জুটি গড়ে সিলেটকে ম্যাচে ফেরান শান্ত ও মুশফিকুর রহিম। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ৪৫ বলে ৬৪ রান করেন শান্ত।

বাকি সময়ে মুশফিক ছাড়া আর কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি। শান্তর মতো তিনিও পান ফিফটির দেখা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি।

দলের বাকিদের মাঝে রায়ান বার্ল ১৩ ও জর্জ লিন্ডে ৯ রান করেন। কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান দুটি এবং আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, সুনীল নারিন ও মঈন একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!