ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফার শ্রেষ্ঠ খেলোয়াড় হলেন মেসি, অভিনন্দনে যা বললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০২, ১ মার্চ ২০২৩
ফিফার শ্রেষ্ঠ খেলোয়াড় হলেন মেসি, অভিনন্দনে যা বললেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ট্রফি জয়ের পর ৭ম বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডও জিতলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর এমন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

ট্রফি হাতে নিজের একটি ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। এতে এমবাপ্পে লিখেন, ঘরে আরো একটি ট্রফি এসেছে। অনেক অভিনন্দন লিও মেসি, তুমি সর্বশ্রেষ্ঠ।

২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে নির্বাচন করা হয়েছে ফিফার বর্ষসেরার ফুটবলার। এই সময়ে ৪৫ গোলের পাশাপাশি ৩৪টি এসিস্ট করেছেন মেসি। 

Advertisement

আর পুরস্কার প্রাপ্তিতে মেসি বললেন, অকল্পনীয়। দুর্দান্ত একটি বছর কাটিয়েছি এবং এখানে থাকতে পারা এবং এই পুরস্কার জেতা আমার জন্য সম্মানের। সতীর্থদের ছাড়া এখানে থাকতে পারতাম না আমি। দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি দেখেছি, সেটা অবশেষে পূরণ করতে পেরেছি। খুব কম মানুষই এটা পূরণ করতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!