ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

১১ রানে ছয় উইকেট হারিয়ে অল আউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ২ মার্চ ২০২৩
১১ রানে ছয় উইকেট হারিয়ে অল আউট অস্ট্রেলিয়া
ছবি: আইসিসি

ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। যেখানে পিটার হ্যান্ডসকম্ব ৭ ও ক্যামেরন গ্রিন ৬ রানে অপরাজিত ছিলেন। সকালে ভালোভাবেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন তারা। কিন্তু বড় করতে পারেননি ইনিংস।

একসময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৬। ভারতকে প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে দেওয়া অস্ট্রেলিয়া এগোচ্ছিল বড় লিডের পথে। কিন্তু হঠাৎ ভোজবাজির মতো পাল্টে গেলো চিত্র। শেষ ৬ উইকেটে মাত্র ১১ রান তুলতে পারলো সফরকারী দল।

যার ফলে একটা সময় দারুণ অবস্থানে থাকা অজিরা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৯৭ রানেই। হ্যান্ডসকম্বকে (১৯) ফিরিয়ে জুটিটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ওই জুটি ভাঙার পরই ম্যাচে ফিরে ভারত।

Advertisement

একে একে সাজঘরের পথ ধরেন গ্রিন (২১), মিচেল স্টার্ক (১), অ্যালেক্স ক্যারে (৩), টড মার্ফি (০) আর নাথান লিয়ন (৫)। জাদেজা আগের দিনই ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনে ৩টি করে উইকেট নিজের নামের পাশে যোগ করেন অশ্বিন আর উমেশ।

জবাবে এখন পর্যন্ত ৫ উইকেটে ১১৮ রান করেছে ভারত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!