ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রাচে ভর দিয়ে গ্যালারিতে হাজির নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ৫ মার্চ ২০২৩
ক্রাচে ভর দিয়ে গ্যালারিতে হাজির নেইমার
ছবি: সংগৃহীত

ইনজুরি নেইমারের জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই অ্যাঙ্কেলের চোট নিয়ে বহুবার মাঠ ছেড়েছেন তিনি। অসুস্থ অবস্থায় মাঠের খেলায় থাকতে না পারলেও বিভিন্ন উপায়ে সতীর্থদের খেলা উপভোগ করতে চান তিনি। আর এজন্য ক্রাচে ভর করে পিএসজির খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন এ ফরোয়ার্ড। 

শনিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। ওই ম্যাচে তার সতীর্থ আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে গোল করেছেন। যার বদৌলতে ৪-২ গোলের বড় ব্যবধানে লিলেকে হারিয়েছে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা।

এদিন ম্যাচটি দেখতে ক্রাচে ভর দিয়ে নেইমারকে গ্যালারিতে দেখা যায়। তবে তাকে দেখে সুবিধাজনক অবস্থায় আছেন বলে মনে হয়নি। বিস্ফোরিত চোখে খেলা দেখেছেন তিনি।

Advertisement

এর আগে ১৯ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ম্যাচে মেসি-নেইমার ও এমবাপ্পের গোলে ৪-৩ গোলে জয় পেয়েছিল পিএসজি। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই অশ্রুভেজা চোখে মাঠ ছেড়েছিলেন নেইমার। তখনই মনে হয়েছিল বেশ গুরুতর চোটেই পড়েছেন এই ব্রাজিলিয়ান। 

জানা যায়, নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু লিগামেন্টও। এতে ঠিক কত সময়ের জন্য তাকে পিএসজি হারিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও নেইমারকে পাচ্ছে না পিএসজি। আগামী বুধবার বায়ার্নের মাঠে তাদের মোকাবিলা করবে দলটি। নেইমারকে না পাওয়া দলের ‘বড় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। 

এদিকে ইনজুরিতে পড়ার আগে বেশ ছন্দে ছিলেন নেইমার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি আরো ১৭টিতে অবদান রেখেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!