ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

শেষ ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে নামল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০, ৬ মার্চ ২০২৩
শেষ ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে নামল বাংলাদেশ
বাংলাদেশ দল

দীর্ঘ সাত বছর পর দেশের মাটিতে সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ অবস্থায় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে তার জায়গায় নেয়া হয়েছে এবাদত হোসেনকে।

অন্যদিকে ইংল্যান্ড তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। উইল জ্যাকস, মার্ক উড ও সাকিব মাহমুদ বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন রেহান আহমেদ, জোফরা আর্চার ও ক্রিস ওকস।

Advertisement

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জয় তুলে নিয়ে ঘরের মাঠে বাংলাদেশকে ধবল ধেলাই করতে মুখিয়ে আছে ইংল্যান্ড। তবে সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। স্বাভাবিকভাবেই জয়ে ফিরতে মরিয়া হয়ে আছেন তামিম-সাকিবরা।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!