ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

রানের খাতা খোলার আগেই লিটনের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ৬ মার্চ ২০২৩
রানের খাতা খোলার আগেই লিটনের বিদায়
লিটন দাস

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরেছেন ওপেনার লিটন দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ৩ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে তার জায়গায় নেয়া হয়েছে এবাদত হোসেনকে।

Advertisement

অন্যদিকে ইংল্যান্ড তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। উইল জ্যাকস, মার্ক উড ও সাকিব মাহমুদ বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন রেহান আহমেদ, জোফরা আর্চার ও ক্রিস ওকস।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে স্যাম কুরানের বলে উইকেটের পেছনে তালুবন্দী হন লিটন। এর মাধ্যমে টানা দুই ম্যাচে শুন্য রানে সাজঘরে ফিরলেন তিনি।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!