ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০তে বাংলাদেশের উন্নতি হয়েছে: হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ৮ মার্চ ২০২৩
টি-২০তে বাংলাদেশের উন্নতি হয়েছে: হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

ঘরের মাঠে দীর্ঘ ৭ বছর পর সিরিজ হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ হেরেছিল টাইগাররা।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টাইগারদের লক্ষ্য টি-২০ সিরিজ জয়। কিন্তু টাইগারদের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। 

টাইগারদের কোচ নিজেও একাধিকবার বিষয়টি অনায়াসে স্বীকার করেছেন। তবে দ্বিতীয় মেয়াদের ঢাকায় পা রেখে সুর পাল্টেছেন কড়া এই হেডমাস্টার।

Advertisement

বাংলাদেশের টি-২০ ফরম্যাটে উন্নতি হয়েছে কি না প্রশ্নে হাথুরু বলেন, টি-২০তে বাংলাদেশের উন্নতি হয়েছে। তার ধারণা, এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয় আশা করা কঠিন।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন সাকিব-তামিমদের এই প্রধান কোচ।

টাইগারদের প্রধান কোচ বলেন, আমি আজকেই শুধু টি-২০ দলটা দেখলাম। ২০২৪ বিশ্বকাপের আগে কেবল যাত্রা শুরু হল। অনেক কাজ করতে হবে। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে এসব দেখতে হবে।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার। বাংলাদেশ সময় বিকেল ৩টায় চট্টগ্রামে মাঠে গড়াবে ম্যাচটি। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ঢাকার মিরপুরে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!