ক্রিকেট বিশ্লেষকদের ভাষ্যে, শ্বশুরের প্রশিক্ষণের সুফল পেয়েছেন জামাই শাহিন শাহ আফ্রিদি।
মঙ্গলবার পেশোয়ার জালমির বিপক্ষে ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলেন লাহোর কালান্দার্স অধিনায়ক। নিজের প্রথম অর্ধ-শতকের ইনিংসটি ৫টি বিশাল ছয় ও ৩টি বাউন্ডারিতে সাজিয়েছেন তিনি।
.png)
তবে শুধু ব্যাট হাতে সফলই হলেন না শাহিন। আত্মবিশ্বাসী লাহোর অধিনায়ক নিজেকে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরেও তুলে এনেছিলেন এ ম্যাচে।
২১ রানে দলের ৪ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চাপ মুক্ত করেন তিনি। পঞ্চম উইকেটে হুসেন তালাতের সঙ্গে গড়েন ১১৪ রানের জুটি। হুসেন করেন ৩৭ বলে ৬৩ রান। ৪টি চার ও ৫টি ছয় মারেন তিনি।
যদিও শাহিনের আগ্রাসী অর্থশতরান দলকে জয় এনে দিতে পারেনি। পেশোয়ারের ২০৭ রানের জবাবে লাহোরের ইনিংস শেষ হয় ১৭২ রানে। পিএসএলের এই ম্যাচে বল হাতেও ৪ উইকেট নিয়েছেন আফ্রিদির জামাই।
প্রসঙ্গত, পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর কয়েক দিন আগেই আফ্রিদির বড় মেয়ে আকসাকে বিয়ে করেন শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোটের জন্য গত জুলাই মাস থেকে মাঠের বাইরে ছিলেন শাহিন। অস্ত্রোপচারের পর শুধু খেলেছিলেন টি-২০ বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট।