ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আন্তর্জাতিক নারী দিবসে দিয়ার স্বর্ণ জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ৮ মার্চ ২০২৩
আন্তর্জাতিক নারী দিবসে দিয়ার স্বর্ণ জয়
ছবি: সংগৃহীত

৮ মার্চ বিশ্বনারী দিবস। বিশেষ এ দিন উপলক্ষে বুধবার (৮ মার্চ) নারীদের নিয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট-২০২৩’-এর আয়োজন করেছিল বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন।

এই প্রতিযোগিতায় ক্যাটাগরি-‘ক’ তে রিকার্ভ একক ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসারের দিয়া সিদ্দিকী। একই ইভেন্টে রৌপ্য পদক লাভ করেন বিকেএসপির উম্মেচিং মারমা, ব্রোঞ্জ পদক জেতেন একই প্রতিষ্ঠানের ফামিদা সুলতানা নিশা।

একই দিনে ক্যাটাগরিতে কম্পাউন্ড একক ইভেন্টে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের বন্যা আক্তার। রৌপ্য জেতেন আর্মি আরচ্যারী ক্লাবের সুস্মিতা বনিক এবং ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন বিকেএসপির পুস্পিতা জামান।  

Advertisement

আজ টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ক্যাটাগরি-‘খ’ তে রিকার্ভ একক ইভেন্টে মনিরা আক্তার (বিকেএসপি) গোল্ড, উর্মি খাতুন (বিকেএসপি) রৌপ্য ও খুর্শিদ জাহান (বিকেএসপি) ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন।

একই ক্যাটাগরিতে কম্পাউন্ড একক ইভেন্টে ঝর্না খাতুন (আর্মি আরচ্যারী ক্লাব) গোল্ড, কুলছুম আরা খাতুন (বিকেএসপি) রৌপ্য ও উম্মে হাবিবা অনন্যা (বিকেএসপি) ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীমা সাত্তার মিমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারহাদ জেসমিন লিটি। এ সময় উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর চেয়ারম্যান এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!