বাবরদের কোচ হলেন মোহাম্মদ ইউসুফ
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে এ দায়িত্ব পালন করবেন তিনি।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকার সাবেক খেলেয়াড় ও অভিজ্ঞ কোচ মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে পেতে নানা হিসাব-নিকাশ কষছে পিসিবি। তবে সেই ইস্যুতে এখনো সমাধানে আসতে পারেনি তারা।
এজন্য সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তার সঙ্গে বেশ কিছু স্থানীয় সাপোর্ট স্টাফও থাকবে।
.png)
এর আগে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ ইউসুফের। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সময়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন সাকলাইন মুশতাক। তার সঙ্গে কাজ করেছিলেন ইউসুফ।
মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে ৩ টি ম্যাচ খেলবে দুই দল।
এছাড়া শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২য় ও ৩য় ম্যাচ মাঠে গড়াবে ২৭ ও ২৯ মার্চ। এই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে লড়বে।