ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত বিশ্বকাপ নিয়ে যা বললেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ৫ মার্চ ২০২৩
ভারত বিশ্বকাপ নিয়ে যা বললেন বাবর
বাবর আজম

ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটকে কেন্দ্র করে দুই দেশের সমর্থকদের মাঝে চলে পাল্টাপাল্টি কথার লড়াই। এবার সবকিছু ছাপিয়ে ‍দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলছে এক অদৃশ্য প্রতিযোগিতা।

আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা। নিজেদের মাঠে আসন্ন এশিয়া কাপ না হলে চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান।  

তবে এসব নিয়ে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে ভাবতে নারাজ পাক অধিনায়ক বাবর আজম। 

Advertisement

সম্প্রতি ভারতের মাটিতে আসন্ন বিশ্বকাপ নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেছেন, 'আমরা ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছি। এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য আমাদের। আমরা বড় রান করতে মুখিয়ে আছি।'

বাবর বলেন, 'আমি এবং মোহাম্মদ রিজওয়ান দলের হয়ে ভালো শুরু করতে বদ্ধপরিকর। ওপেনিংয়ে আমাদের জুটিটা খুব ভালো। তবে এও বলবো যে প্রতি ম্যাচেই আমাদের পক্ষে রান করাটা হয়ত সম্ভব নয়।'

পাশাপাশি তিনি বলেন, 'আর এই কারণেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দুজন ক্রিকেটারের ওপর গোটা দল নির্ভর না করে সবার ওপর নির্ভর করুক। তবে আমি মনে করি, আমাদের দলে একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন। যারা মাঠে নেমে দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারে।' 

নেতৃত্বের প্রভাব পড়ছে বাবরের ব্যাটিংয়ে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এমনই মনে করেন। টানা কয়েকটি ইনিংসে রান পেলেই শুরু হয় সমালোচনা। এ সব নিয়ে চিন্তিত নন তিনি।

বাবর বলেছেন, ‘সমালোচনা চলতেই থাকবে। সবাই আপনার সমর্থনে কথা বলবে এমন হওয়া সম্ভব নয়। আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: বাবর আজম
লিংক সফলভাবে কপি হয়েছে!