ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দল ঘোষণায় একনায়কতন্ত্র, আফ্রিদির উপর অসন্তুষ্ট বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ১ জানুয়ারি ২০২৩
দল ঘোষণায় একনায়কতন্ত্র, আফ্রিদির উপর অসন্তুষ্ট বাবর
ফাইল ছবি

যেকোনো খেলায় দল ঘোষণার আগে সাধারণত কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে নেন নির্বাচকরা। তবে এই জায়গায় আধিপত্য দেখিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি। এমনই অভিযোগ করেছেন অধিনায়ক বাবর আজম।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজের দল অনেক আগেই ঘোষণা করেছে কিউইরা। 

তবে এখনো দল ঘোষণা করেনি পাকিস্তান। এমনকি ওয়ানডে দল ঘোষণা নিয়ে অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকের সঙ্গে কোনো কথাই বলেননি। ব্যাপারটি নিয়ে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাবর।

Advertisement

সংবাদ সম্মেলনে বাবরকে ওয়ানডে সিরিজের দল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে ২৮ বছর বয়সী তারকা বলেছেন, ‘টেস্ট সিরিজের মধ্যে এ নিয়ে আলোচনা করার সঠিক সময় এটা নয়। যখন ওয়ানডে শুরু হবে, তখনই জানতে পারবেন।’

রমিজ রাজাকে ছাঁটাইয়ের পর পিসিবির গদিতে বসেছেন নাজাম শেঠী। দায়িত্ব নিয়েই বোর্ড থেকে শুরু করে সকল জায়গায় আমূল পরিবর্তন এনেছেন তিনি। মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। 

তবে বোর্ডের এসব ব্যাপার দলে কোনো প্রভাব ফেলছে না জানিয়ে বাবর বলেন, ‘আমরা চেষ্টা করছি, এসব যেন দলে প্রভাব না ফেলে। আমাদের কাজ খেলা ও ভালো পারফর্ম করা। আপাতত আমাদের পূর্ণ মনোযোগ নিউজিল্যান্ড সিরিজে। '

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!