ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর সদর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে রোগী আহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সদর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে রোগী আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে মোহাম্মদ আবুল খায়ের নামে এক রোগী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত আবুল খায়ের ফরিদগঞ্জ উপজেলার মদন নগর এলাকার আবদুল মান্নানের ছেলে। হঠাৎ ছাদের পলেস্তারা খসে তার ওপর পড়লে তিনি আহত হন। পরে হাসপাতালেই তাকে চিকিৎসা দেওয়া হয়।

Advertisement

ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ছাদের পলেস্তারা খসে পড়া অংশের আশপাশ থেকে রোগী ও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ ধরনের দুর্ঘটনা রোগী ও স্বজনদের জন্য বাড়তি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!