ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘টি-২০তে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ৯ মার্চ ২০২৩
‘টি-২০তে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই’
ফাইল ছবি

দীর্ঘ ৭ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই আক্ষেপ ভুলে এখন টাইগারদের লক্ষ্য তিন ম্যাচের টি-২০ সিরিজ। এখন এ নিয়েই দু’দলের ড্রেসিংরুমে চলছে চুলচেরা বিশ্লেষণ।

একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওডিআই) সিরিজ হারালেও স্বাগতিকদের বর্তমান পারফরম্যান্সে মুগ্ধ থ্রি লায়ন্সরা। বুধবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন ইংলিশ পেস বোলার ক্রিস ওকস।

ওকসের কথায়, নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে হারানো মোটেও সহজ ছিল না। কিন্তু আমরা সেরাটা দিয়েই জিতেছি। এখন সামনে টি-২০ সিরিজ নিয়ে ভাবছি। টি-২০তে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই।

Advertisement

ইংলিশ পেসার বলেন, বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। আমার মনে হয়, যখনই আপনি বাংলাদেশের বিপক্ষে খেলবেন; বিশেষ করে ঘরের মাঠে আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা যতবারই ওয়ানডে সিরিজ খেলতে এসেছি, ততবারই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এটা সত্য যে আমরা বিশ্বকাপ জিতে এসেছি, তবে সত্যি কঠিন কন্ডিশন। এটা আমাদের জন্য বড় পরীক্ষার কারণ হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!