ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

টাইগারদের বোলিং তোপ সামলে এগোচ্ছে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ১২ মার্চ ২০২৩
টাইগারদের বোলিং তোপ সামলে এগোচ্ছে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশদের চেপে ধরেছে টাইগাররা। তবে চাপ সামলে ধীরে ধীরে এগোচ্ছে জস বাটলারের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৪ ওভারে চার উইকেটে ৯১ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এদিন ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট ও ডেভিড মালান।

Advertisement

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও মালানের ভাগ্যে পরিবর্তন হয়নি। তাকে থার্ড ম্যান অঞ্চলে হাসান মাহমুদের তালুবন্দী করেন তাসকিন আহমেদ। এর আগে এ ব্যাটার করেন ৫ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ রান যোগ করেন সল্ট ও মঈন আলী। এ দুজনের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তার করছে ইংল্যান্ড তখনই আক্রমণে এসে শিকারে মাতেন সাকিব। ২৫ রানে সল্টকে ফেরান টাইগার অধিনায়ক।

এদিকে আক্রমণে এসে টানা দ্বিতীয় ম্যাচে জস বাটলারকে ফেরান হাসান মাহমুদ। মঈন আলীকেও ১৫ রানের বেশি করতে দেননি মেহেদী হাসান মিরাজ। ৫৭ রানে চার উইকেট হারিয়ে ফের ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড।

এ অবস্থায় হাল ধরে ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকন বেন ডাকেট ও স্যাম কুরান। দুজনে গড়েন ৩৪ রানের জুটি। ইংলিশ শিবিরে এরপর জোড়া আঘাত হানে মিরাজ। স্যামকে ১২ রানে ফেরানোর পর ক্রিস ওকসকে রানের খাতাই খুলতে দেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!