ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হঠাৎ হেলিকপ্টারে মাগুরায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ১৩ মার্চ ২০২৩
হঠাৎ হেলিকপ্টারে মাগুরায় সাকিব
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই হেলিকপ্টার যোগে জন্মস্থান মাগুরায় গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যক্তিগত কাজে সোমবার (১৩ মার্চ) মাগুরা এসেছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ক্রিকেটার তাসকিন ও সোহান। 

দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে মাগুরা পুলিশ লাইন্স মাঠে নামেন সাকিব। এরপর গাড়িতে করে শহরের সৈয়দ আতর আলী রোডের সাব রেজিস্ট্রার অফিসে যান। সেখানে কাজ শেষ করে আসেন তার জন্মস্থান মাগুরা শহরের কেশব মোড়ের পৈত্রিক বাড়িতে।

সেখানে পরিবারের সঙ্গে কিছু সময় অবস্থানের পর বেলা তিনটার দিকে আবার হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরেছেন সাকিব। তিনি কি কাজে মাগুরা এসেছিলেন সে বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

Advertisement

তবে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান, তার এবং সাকিবের যৌথ নামে মাগুরা শহরের ভায়না এলাকায় একটি জমি ছিল। যেটি আগেই বিক্রি করেছিলেন। সেই জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাকিব সোমবার দুপুরে অল্প সময়ের জন্য মাগুরায় আসেন।

সাকিবের সঙ্গে বেড়াতে এসেছিলেন ক্রিকেটার তাসকিন ও সোহান। ব্যক্তিগত কাজ সম্পন্ন করে সাকিব কিছু সময় বাড়িতে অবস্থান করে দুপুরের খাবার খেয়ে ঢাকায় ফিরে যান তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!