[ খেলা ]
পাকিস্তানের হেড কোচ রেহমান, যুক্ত হলেন গুল
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দুবাই যাচ্ছে পাকিস্তান। আগামী ২৪ মার্চ দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২৬ ও ২৭ মার্চ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আফগানদের বিপক্ষে সিরিজের আগ মূহুর্তে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচও নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। এতে প্রধান কোচ হিসেবে আবদুল রেহমান এবং সাবেক পেসার উমর গুলকে বোলিং কোচ করা হয়েছে।
অথচ একদিন আগেই পাকিস্তানের হেড কোচ বানানো হয়েছিল মোহাম্মদ ইউসুফকে। পাকিস্তানের সাবেক এ ব্যাটারকে হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে শুধু কোচিং প্যানেলেই নয়, আফগানিস্তান সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব সামলাবেন শাদাব খান। মূলত বাবরের অনুপস্থিতির কারণে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এ স্পিন অলরাউন্ডার।
এর আগে আফগান সিরিজে পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ও ব্যাটার রিজওয়ান ও পেস বোলার শাহীন শাহ আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!