ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ান আরচ্যারি র‌্যাংকিংয়ের রাউন্ডে সুখবর দিয়া

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ১৬ মার্চ ২০২৩
এশিয়ান আরচ্যারি র‌্যাংকিংয়ের রাউন্ডে সুখবর দিয়া
বাংলাদেশ অ্যারচারি দল। ছবি: সংগৃহীত

‘২০২৩ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’ এর কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ ডিভিশনের মেয়েদের বিভাগে সেকশনে ষষ্ঠ হয়েছেন দেশসেরা নারী আরচ্যার দিয়া সিদ্দিকী। অন্যদিকে কম্পাউন্ড ডিভিশনের মেয়েদের বিভাগে নবম হয়েছে দেশের আরেক নারী আরচ্যার শ্যামলী রায়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) তাইওয়ানের মাঠে রিকার্ভ ডিভিশনের মেয়েদের সেকশনে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬১৩ স্কোর করে ৬ষ্ঠ হন দিয়া। কম্পাউন্ড ডিভিশনের মেয়েদের সেশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬২ স্কোর করে ৯ম হন শ্যামলী রায়।

অন্যদিকে ছেলেদের সেকশনে ডিভিশনের ৭০ মিটার দুরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৫৪ স্কোর করে চতুর্থ হয়েছেন আরচ্যার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। অন্যদিকে একই বিভাগে মো সাগর ইসলাম ৬৩৬ স্কোর করে ১৭তম ও রাম কৃষ্ণ সাহা ৬৩৪ স্কোর করে ১৯তম হয়েছেন।

Advertisement

কম্পাউন্ড ডিভিশনে ছেলেদের সেকশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৮০ স্কোর করে ১৩তম হয়েছে মোহাম্মদ আশিকুজ্জামান। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!