[ খেলা ]
শেষ হলো আন্তর্জাতিক ভলিবল রেফারিজ কোর্স-২০২৩
ছবি: সংগৃহীত
রেফারি বিষয়ক কোর্স ‘আন্তর্জাতিক ভলিবল রেফারিজ কোর্স-২০২৩’ শেষ হয়েছে। পাঁচ দিনব্যাপী এ কোর্সটি গত সোমবার (১৩ মার্চ) শুরু হয়ে আজ শেষ হয়।
শুক্রবার (১৭ মার্চ) মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের সার্বিক পরিচালনায় কোর্সটি অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক-১ অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল, যুগ্ম সম্পাদক-২ মো. আজিজুর রহমান প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এএসএম/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভলিবল
লিংক সফলভাবে কপি হয়েছে!