ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩১, ১৭ মার্চ ২০২৩
ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। তবে এর মধ্যেই চলতি বছরে চূড়ান্ত হওয়া সব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। সেখানে আগামী মে মাসে ফিরতি সফরে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রেখেছে ক্রিকেট আয়ারল্যান্ড। 

শুক্রবার (১৭ মার্চ) এমন ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড। মূলত গেল বছরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা ছিল দুই দলের। তবে দুই বোর্ডের সমঝোতায় বাতিল করা হয়ে যায় টি-২০ সিরিজটি। ফলে শুধু মাত্র ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশ। 

Advertisement

তবে ওয়ানডে সুপার লিগের অংশ হিসাবে তিনটি ওয়ানডে ম্যাচ আয়ারল্যান্ডের মাটিতে নয় ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে জানায় দেশটি। ওয়ানডে ম্যাচগুলো হবে আগামী ৯, ১২ ও ১৪ মে। তবে এই সময়ে আইরিশদের মাটিতে হয় বৃষ্টি। তাই বৃষ্টির শঙ্কার কারণে অন্য দেশে তামিমদের আতিথেয়তা দিবে তারা।

যদিও বর্তমানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে অ্যান্ড্রু বার্লবিনির দল। চলতি বছরের মে মাসে নতুন করে আইরিশদের বিপক্ষে ফিরতি সফরে ইংল্যান্ড যাবে টাইগার বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!