সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটার ছাড়াও অংশ নেন উভয় দলের টেকনিক্যাল ও কোচিং স্টাফরা। আগত অতিথিদের দূতাবাসে স্বাগত জানান ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল।
এ সময় তিনি বলেন,ব্রিটিশ দূতাবাসে ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও বাংলাদেশ ক্রিকেট দলকে দেখে আমি আনন্দিত। আশা করি দুই দলের মধ্যে একটি রোমঞ্চকর সিরিজ অনুষ্ঠিত হবে। এই ক্রিকেট সিরিজ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অটুট বন্ধুত্ব উদযাপনের আরেকটি সুযোগ।
.png)
সর্বশেষ ২০১৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের পর প্রথমবার বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এবার ঢাকা ও চট্টগ্রামে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে টি টোয়েন্টি ম্যাচ।