এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলা নিয়েও শঙ্কা তৈরী হয়েছে মিরাজের। কেননা হাসপাতাল থেকে ফিরে আবারো চোখের ডাক্তারের কাছে শরাণাপন্ন হয়েছেন এ অফস্পিন অলরাউন্ডার।
তবে আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন মিরাজ। বিষয়টি জানিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘আজ (১৯ মার্চ) সকালে চোখের ডাক্তারের কাছে গেছে মিরাজ। এখন উনিই দেখবেন সব।’
.png)
তিনি আরো বলেন, চোখে রক্ত জমাট বা অন্যান্য যে সমস্যা ছিল সেটি কমে গেছে। তবুও চোখের বিষয় তো, ডাক্তারের কথা ছাড়া তো আমরা নিশ্চিত হতে পারব না। তবে আগের থেকে ভালো আছে মিরাজ। আগে দেখুক ডাক্তার কি জানায়। ডাক্তারের রিপোর্ট পেলেই পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
শুক্রবার গা গরমের জন্য দলের সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে আসেন মিরাজ। এ সময় পেসার হাসান মাহমুদের একটি শট হঠাৎ মুখে এসে লাগে তার। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার।
পরে ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন মিরাজকে। এরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়।