ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃষ্টির মাঝেও অনুশীলনে তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ১৯ মার্চ ২০২৩
বৃষ্টির মাঝেও অনুশীলনে তামিম
তামিম ইকবাল

ব্যাট হাতে তামিম ইকবালের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে যথাক্রমে ২৩, ৩৫ ও ১১ রান করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ভালো করতে পারেননি তিনি।

শনিবার ৯ বলে মাত্র ৩ রান করে মার্ক আদাইরের বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেন তিনি। খারাপ সময় কাটাতে সিলেটে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও অনুশীলন করেছেন টাইগার ওপেনার!

বৃষ্টির ভেতরেই টিম হোটেল থেকে সকাল দশটার দিকে মাঠে আসেন তামিম। এরপর প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। তার তত্ত্বাবধানে ছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও কয়েকজন নেট বোলার।

Advertisement

তামিমের অনুশীলনের পুরোটাই ছিল ইনডোরের ভেতরে। এর ফাঁকে রঙ্গনা হেরাথের জন্মদিন উপলক্ষে কেক কাটানো হয়।

ব্যাট হাতে সময় ভালো না কাটলেও অধিনায়কত্ব খুব একটা খারাপ করছেন না তামিম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ পেয়েছে রেকর্ড ব্যবধানে জয়। তবুও ব্যাটিং ফর্মের জন্য প্রায়ই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। যা দূর করতে ব্যাট হাতে জ্বলে ওঠার বিকল্প নেই তার সামনে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!