ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুর পাল্টালেন আইরিশ কোচ, বাংলাদেশকে নিয়ে যা বললেন এবার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪০, ১৯ মার্চ ২০২৩
সুর পাল্টালেন আইরিশ কোচ, বাংলাদেশকে নিয়ে যা বললেন এবার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ম্যাচের আগের দিন অবধি আয়ারল্যান্ডকে মনে হচ্ছিল বেশ আত্মবিশ্বাসী। কথার ধরন ও শরীরী ভাষা- সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে লড়াই করার মানসিকতাও ছিল দলটির। 

তবে প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর সব কিছুই বদলেছে। টাইগারদের বেশ সমীহ করেই কথা বলছেন দলটির কোচ হেইনরিখ মালান। জানালেন, বাংলাদেশ তাদের ভাবনার চেয়েও ভালো দল।

রোববার বৃষ্টির মধ্যে সিলেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই জানিয়েছেন মালান। শুধু সংবাদ সম্মেলনের জন্যই বৃষ্টি উপেক্ষা করে তিনি এসেছিলেন স্টেডিয়ামে।

Advertisement

প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের রেকর্ড ৩৩৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়টাও আসে। এমন হারের পর আয়ারল্যান্ডের ভাবনা কী? 

তিনি বলেন, অবশ্যই এমন ফল আমরা চাইনি। আমার মনে হয় এটা ভালো সুযোগ কন্ডিশনটা টের পাওয়ার। তারা আমাদের ধারণার চেয়ে ভালো দল। ভালো উইকেট ছিল। এত বেশি ইফেক্টেড না যেমন ভেবেছি। এটা এমন কিছু যেটা খুঁজে পেয়েছি। আমরা আগামীকাল সেটা সমাধান করতে পারবো। 

দ্বিতীয় ওয়ানডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করার কথা ছিল আয়ারল্যান্ডের। বৃষ্টির কারণে সেটিও সম্ভব হয়নি। সিরিজ বাঁচাতে সোমবারের ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের। এ ম্যাচে কী পরিকল্পনা থাকবে? আয়ারল্যান্ড কোচ মালান চলতে চান নিজেদের পথেই।

কোচ বলেন, বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের। কিন্তু এটাই আমাদের কাজের পথ। আমার মনে হয় যদি আপনি গত ১২ মাসে আমাদের খেলার ধরন দেখেন, যেভাবে আমরা খেলার চেষ্টা করেছি, আমাদের সুযোগ এসেছে বড় দলগুলোকে হারানোর।

আরো বলেন, আমরা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। এই সিরিজও তেমন সুযোগ হিসেবে দেখছি। এখানে আসা, আলাদা কন্ডিশন, এমন একটা দলের বিপক্ষে খেলছি, যারা মাত্রই বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে- এসব দেখায় আমাদের সামনে কারা আছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!