[ খেলা ]
ঘরের মাঠে লজ্জার হার পিএসজির
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে শুরু থেকেই দারুন সব আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তবে তারকা ঠাঁসা দল নিয়েও প্রতিপক্ষের গোলরক্ষক স্টিভ মাদান্দার দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেননি কেউই। উল্টো রেনের বিপক্ষে ২-০ গোলের লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)।
রোববার পার্ক দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে রেনের মুখোমুখো হয়েছিল পিএসজি। এ ম্যাচে শুরু থেকে আক্রমণাত্বক ফুটবল খেললেও কোনো গোলের দেখা পায়নি ফরাসি জায়ান্টরা।
অন্যদিকে, একাম্বির গোলে রেন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আহনু কালিমেন্দু। এতে দুই গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।
.png)
এর আগে গত জানুয়ারিতে রেনের মাঠে ১-০ গোলে হেরেছিল পিএসজি। সেই ক্ষতে প্রলেপ দেওয়া তো হলোই না, বরং ঘরের মাঠে আসরে প্রথম হারের স্বাদ পেল তারা।
এদিকে লিগ ওয়ানে টানা চার জয়ের পর হারের তেতো স্বাদ পেল পিএসজি। অবশ্য পয়েন্ট টেবিলে এখনও বড় ব্যবধানে এগিয়েই শীর্ষে আছে তারা। এ পযন্ত ২৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬৬। পাশাপাশি সমান ম্যাচে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ও এম।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!