ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘মেসির মতো তুমিও বিশ্বকাপ জিতবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৪ মার্চ ২০২৩
‘মেসির মতো তুমিও বিশ্বকাপ জিতবে’
ছবি: সংগৃহীত

নৈপুণ্য ও জাদুকরি ফুটবলের জন্য সারাবিশ্বেই আর্জেন্টিনার ভক্ত-সমর্থক রয়েছে। এ তালিকায় সবচেয়ে এগিয়ে লাল-সবুজের বাংলাদেশ। তবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। যা নজর কেড়েছে আলবিসেলেস্তাদেরও।

এরপর ভালোবাসার প্রতিদান দিতে অনেক আর্জেন্টাইন লাল-সবুজের দেশের ক্রিকেটকে সাপোর্ট দেওয়া শুরু করে। এ তালিকায় শুরুর দিকেই নাম থাকবে লিয়ান্দ্রো গাল্লিচিওর। টাইগারদের অনেক জয়ের দিনে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন। আর এ কারণে হাজার হাজার মাইল দূরে বসেও সাকিবের বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি লিয়ান্দ্রো।

Advertisement

ফেসবুকে সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন লিয়ান্দ্রো।

তবে শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হননি তিনি, সাকিবকে তারকা ফুটবলার মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিয়ান্দ্রো লিখেছেন, প্রিয় সাকিব আল হাসান আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার দিনে আপনি সেরা, আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দুর্দান্ত সময় কাটুক। 

তিনি আরো বলেন, গত বছরে মেসির মতো আপনিও ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হাতে তুলবেন। আর্জেন্টিনা থেকে আমরা আপনাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!