ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবকে নিয়ে যা লিখলো কলকাতা, সাড়া দিলো লাখো মানুষ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ২৪ মার্চ ২০২৩
সাকিবকে নিয়ে যা লিখলো কলকাতা, সাড়া দিলো লাখো মানুষ 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (২৪মার্চ) ছিল ৩৬তম জন্মদিন। বাংলাদেশি এই অলরাউন্ডারের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিতে ভুলেনি তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। সেখানে সাকিবকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে দলটি। তাতে সাড়া দিয়েছে প্রায় কয়েক লাখ মানুষ।  

কলকাতার ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা সাকিবকে কলকাতা নিজেদের ফেসবুক পেজে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলায় লিখেছে, ‘শুভ জন্মদিন সাকিব! দারুণ একটা দিন কাটুক।’

কলকাতার ফেসবুক পেজে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে তার দারুণ একটি ছবিও যোগ করে দেয়া হয়েছে। সাকিব কলকাতার জার্সিতে একটি চেয়ারে বসে আছেন, তার পাশেই পায়ের কাছে বসে আছে একটি বেঙ্গল টাইগার।

Advertisement

এবারের নিলামে সাকিবকে দেড় কোটি রুপিতে কিনেছে কলকাতার দলটি। যদিও তাকে আইপিএলের শুরু থেকে পাওয়া যাবে কিনা- সেটা নিয়ে সন্দেহ আছে। ২০১১ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন সাকিব। এরপর ৭ বছরে কলকাতার হয়ে খেলেছেন ৬ মৌসুমে। এই সময়ে কলকাতার দুই শিরোপা জয়ে বড় অবদান ছিল সাকিবের। 

২০১৮-১৯ দুই মৌসুম হায়দ্রাবাদের হয়ে খেললেও ২০২১ সালে আবার কলকাতায় নাম লেখান সাকিব। আইপিএলে এখন পর্যন্ত সাকিব ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান সংগ্রহ করেছেন। উইকেট তুলে নিয়েছেন ৬৩টি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!