ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লুকাকুর হ্যাটট্রিকে বড় জয় সুইডেনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ২৫ মার্চ ২০২৩
লুকাকুর হ্যাটট্রিকে বড় জয় সুইডেনের
ছবি: সংগৃহীত

তারকাবহুল দল নিয়ে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল বেলজিয়াম। তবে ইউরোপা বাছাইয়ে দলটি শুরু করেছে দারুণভাবেই। শুক্রবার (২৪ মার্চ) ডমেনিকো টেডেস্কো’র অধীনে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বেলজিয়াম। দলটির হয়ে হ্যাটট্রিক করেছেন অন্যতম প্রধান তারকা রোমেলো লুকাকু। 

ম্যাচের প্রথমার্ধে বেলজিয়ামকে প্রথম লিড এনে দেন লুকাকু। এই ইন্টার মিলান তারকার সাম্প্রতিক ক্লাব পারফরম্যান্সও বেশ দুর্দান্ত। সুইডিশ ডিফেন্ডারদের অতিরিক্ত স্পেস দেওয়ার খেসারত ভালোভাবেই দিতে হয়েছে। যা মোক্ষমভাবে কাজে লাগিয়েছেন লুকাকু। 

Advertisement

অন্যদিকে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় সুইডেন ফরোয়ার্ডরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও হ্যাটট্রিক গোল করেন লুকাকু। এ নিয়ে ১০৫ আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা ৭১টি। 
 
এদিন অবশ্য সুইডেনের হয়ে সর্বোচ্চ বয়সে মাঠে নামার রেকর্ড গড়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যাচের ৭৩তম মিনিটে নামা ইব্রার বয়স ৪১ বছর। কেবল সুইডিশদের হয়েই নয়, ইউরোপা বাছাইয়ে অংশ নেওয়া সর্বোচ্চ বছর বয়সী খেলোয়াড়ও তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!