অর্থাৎ, পরবর্তী চার ম্যাচেই টানা ডাক মেরেছেন শফিক। যার মাধ্যমে লজ্জাজনক এক রেকর্ডের খাতায় নাম তুলেছেন এ ব্যাটার। কেবল আন্তর্জাতিক টি-২০তে নয়, সব ফরম্যাট মিলিয়েই টানা চার ম্যাচে গোল্ডেন ডাকের কীর্তি গড়েছেন তিনি। যা রীতিমতো বিশ্বরেকর্ড।
ক্রিকেট ইতিহাসই প্রথমবারের মতো এমন বিব্রতকর রেকর্ড দেখেছে। কিছুদিন আগে ওয়ানডেতে গোল্ডেন ডাকের হ্যাটট্রিক করেছিলেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। ফরম্যাট ভিন্ন, তবে পাকিস্তানি শফিক ছাড়িয়ে গেছেন তাকেও।
.png)
সর্বশেষ রোববার (২৬ মার্চ) শারজায় আফগানিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরেছে পাকিস্তান। এর মাধ্যমে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেছে দলটি। দলের করুণ এই পরিস্থিতিতে শূন্য রানে আউট হন শফিক। প্রথম ম্যাচেও তিনি রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন।
দুটি ম্যাচেই আফগান পেসার ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন শফিক। এর আগে ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলেছিল বাবর আজমের দল। সেই সিরিজের প্রথম ম্যাচে তিনি দলকে জিতিয়েছিলেন। কিন্তু পরবর্তী দুই ম্যাচেই শফিক আউন হন শূন্য রানে।
কিউইদের বিপক্ষে পরপর দুই ম্যাচে রান না পেলেও সদ্য সমাপ্ত পিএসএলে ভালো পারফর্ম করেছিলেন শফিক। সেই সুবাদেই চলমান সিরিজে ডাক পান তিনি। দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে বিশ্রামে রেখেই এই সিরিজের জন্য দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।
শাদাব খানের নেতৃত্বের সিরিজে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। অভিষেক করা হয়েছে চার ক্রিকেটারকে। তার ফল যে শুভ হলো না, সেটিই এখন টের পাচ্ছে পাকিস্তান।