ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদি নিয়ে রোনালদোর বান্ধবীর মন্তব্য, আলোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ২৭ মার্চ ২০২৩
সৌদি নিয়ে রোনালদোর বান্ধবীর মন্তব্য, আলোচনার ঝড়
জর্জিনা রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে সৌদি ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে সেখানেই আবাস গড়েছেন তিনি। তার সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছেন তার বান্ধবী ও মডেল জর্জিনা রদ্রিগেজ।

রোনালদোর ফুটবল ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে সেভাবে আলোচনা করতে দেখা যায়নি জর্জিনাকে। সংসারের বাইরে নিজের মডেলিং নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। এবার সেই অবস্থান থেকে সরে এসে বর্তমান ঠিকানা সৌদি আরব নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন রোনালদোর এই বান্ধবী।

ইউরোপের এই মডেলের এর আগে কখনও আরব সংস্কৃতি সম্পর্কে ধারনা ছিল না। তবে দীর্ঘ সময় সৌদিতে থাকার ফলে ধীরে ধীরে সেখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন তিনি।

Advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘মারহাবা, আমি জর্জিনা, এক ভিডিও বার্তায় তিনি নিজের পরিচয় দিচ্ছেন। সৌদি সংস্কৃতি সম্পর্কে তিনি কী পছন্দ করেন তার উত্তর দেওয়ার সময়, নেটফ্লিক্স তারকা বলেন, ‘আমি এই দেশে খুব নিরাপদ বোধ করি এবং পারিবারিক মূল্যবোধের প্রশংসা করি।’

 

 

মরুর এই দেশে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সৌদিকে আমার কাছে পৃথিবীর স্বর্গ মনে হয়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। সৌদি মরুভূমিতে যে শক্তি এবং জাদু আছে তা অবিশ্বাস্য।

২৯ বছর বয়সী এই তারকা সৌদি আরবে প্রথমবার রমজান মাসের মুখোমুখি হয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, এটা আমার জীবনে বিশেষ একটি মুহূর্ত। রমজান মাসকে আমি উপভোগ করছি। 

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার পাঁচটি সন্তান রয়েছে। একটি পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, আমি শীঘ্রই মধ্যপ্রাচ্য এবং বিশ্বের সেরা সৌদি পারফিউম ব্র্যান্ড ল্যাভার্নের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!