ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর গোলে উড়ে গেলো লুক্সেমবার্গ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ২৭ মার্চ ২০২৩
রোনালদোর গোলে উড়ে গেলো লুক্সেমবার্গ
রোনালদোর গোলে উড়ে গেলো লুক্সেমবার্গ। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর নিজের জাত চেনাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক রেকর্ড করে যাচ্ছেন তিনি। নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্যা উচ্চতায়। ক্লাবের পর দেশের জার্সিতে ইউরো বাছাইপর্বেও তার ঝলক দেখছেন ক্রীড়া প্রেমীরা।

সর্বশেষ ইউরো বাছাইপর্বে তার জোড়া গোলে বড় জয় পেয়েছে তার দল পর্তুগাল। রোববার দিবাগত (২৬ মার্চ) রাতে লুক্সেমবার্গ স্টেডিয়ামে লুক্সেমবার্গকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৬ সালের ইউরো জয়ীরা।

গতকাল ম্যাচের শুরু থেকেই খোশমেজাজে ছিলেন রোনালদো। প্রথম মিনিট প্রতিপক্ষের জালে আক্রমণ শাণান তিনি। তবে গোল পেতে তাকে অপেক্ষ করতে হয় খেলার ৯ মিনিট পর্যন্ত। এ ডি-বক্সের ভেতর নুনো মেন্দেজের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো (১-০)। এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ১২১তম গোল। এই গোলের পর দুটি ট্রেডমার্ক উদ্‌যাপনকে একইসঙ্গে মিলিয়ে তিনি দর্শকদের আনন্দে ভাসান।

Advertisement

গোলের পর দুটি ট্রেডমার্ক উদ্‌যাপনকে একইসঙ্গে মিলিয়ে দর্শকদের আনন্দে ভাসান রোনালদো।

মাত্র ১৫ মিনিটেই দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করে জোয়াও ফেলিক্স (২-০)। বার্নার্ডো সিলভার দারুণ ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। এরপর স্কোরশিটে নাম তোলেন সিলভাও (৩-০)। উড়ে আসা বল হেড দিয়ে  লুক্সেমবার্গ জালে জড়ান। 

খেলার ৩১ মিনিটে নিজের জোড়া এবং দলের হয়ে চার নাম্বার গোলটি করেন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতা (৪-০)।  ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বলে এবার নিজের দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন।

এ গোল নিয়ে পর্তুগালের জার্সিতে রোনালদোর ইউরো বাছাইয়ে ৩৭তম গোল ছিল এটি। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১২২টি, ১৯৮ ম্যাচে। পেশাদার ফুটবলে ক্লাব ও জাতীয় দল মিলে তার গোল হলো ৮৩২টি।  

বিরতির পরও পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৬৫ মিনিটে রোনালদোকে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ। খেলার ৭৭ মিনিটে অক্তাবিও এবং ৮৮ মিনিটে রাফায়েল লেয়াও গোলে পর্তুগোলের স্কোরলাইন দাঁড়ায় ৬-০। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। 

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। দুই ম্যাচে লুক্সেমবার্গের পয়েন্ট ১।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!