ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাসায় বউ নেই, অন্য নারীকে ডেকে ধর্ষণ; এখন যা চান হাকিমির স্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ২৮ মার্চ ২০২৩
বাসায় বউ নেই, অন্য নারীকে ডেকে ধর্ষণ; এখন যা চান হাকিমির স্ত্রী
স্ত্রীর সঙ্গে হাকিমি

মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের তদন্ত এখনও চলছে। শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করেছেন পিএসজির এ ডিফেন্ডার। কিন্তু এরই মধ্যে তার দাম্পত্য জীবনে ঘটনাটির প্রভাব পড়তে শুরু করেছে। হাকিমির থেকে আলাদা থাকছেন তার স্ত্রী হিবা আবুক।

হাকিমির স্ত্রী হিবা জানিয়েছেন, তার স্বামীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পূর্বেই তারা আলাদা থাকা শুরু করেছেন। শুধু তাই নয়, এ ঘটনায় নিপীড়িতের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এ স্প্যানিশ মডেল ও অভিনেত্রী।

গত ২৫ ফেব্রুয়ারি আশরাফ হাকিমির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে থানায় অভিযোগ করেন ২৪ বছর বয়সী এক নারী। স্ত্রীর অবর্তমানে প্যারিসের বৌলগুনে নিজের বাড়িতে সেই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এ ফুটবলার। অভিযোগ আমলে নিয়ে পিএসজির তারকার বিরুদ্ধে তদন্তে নামে  ফরাসি কর্তৃপক্ষ।

Advertisement

তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন হাকিমি। পিএসজি ও মরক্কোর হয়ে খেলাতেও অংশ নিচ্ছেন তিনি। স্বভাবতই বিষয়টি ভালোভাবে নেননি হাকিমির স্ত্রী। এক ইনস্টাগ্রাম স্টোরিতে পরিস্থিতির উল্লেখ করে তিনি জানিয়েছেন, হাকিমির সঙ্গে তিনি আর এক ছাদের নিচে থাকছেন না। তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন। 

তবে তাদের আলাদা থাকার শুরুটা ধর্ষণের অভিযোগ ওঠার আগেই শুরু বলেও জানান হাকিমির স্ত্রী। সেই স্টোরিতে হাকিমির বিপক্ষে অভিযোগ ওঠাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়ে তিনি জানান, এই ধাক্কাটা হজম করতে তার আরো সময় লাগবে।

সেই স্টোরিতে হিবা লিখেছেন, এটা বলারই অপেক্ষা রাখে না যে, আমি সবসময় নিপীড়িতের পক্ষে থেকেছি এবং থাকব। অভিযোগকে গুরুত্ব দিয়ে আমরা শুধু ন্যায়বিচারের প্রতি বিশ্বাস রাখতে পারি।

ধর্ষণের অভিযোগ ওঠার পর হাকিমি পিএসজির হয়ে লিগের ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর দুই লেগের খেলায় অংশ নিয়েছেন। এছাড়াও জাতীয় দলের হয়ে খেলেছেন ব্রাজিলের বিপক্ষেও।

এদিকে হাকিমির আইনজীবী ফ্যানি কলিন গতমাসে লা পারিসিয়ানকে বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। সে শান্ত আছে এবং বিচারবিভাগের ওপর তার আস্থা আছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!