ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ২৯ মার্চ ২০২৩
আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব
সাকিব আল হাসান

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করে ২০২ রান করেছে স্বাগতিকরা। জবাবে আয়ারল্যান্ড রান তাড়া করতে নামলে বল হাতে একাই পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান।

এর মাধ্যমে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন সাকিব। এ রেকর্ডটি গড়তে মাত্র চার উইকেট প্রয়োজন ছিল তার। তবে ইনিংসে তিনি ২২ রানে শিকার করেছেন পাঁচ উইকেট। যা তার দ্বিতীয় ক্যারিয়ারসেরা বোলিং।

এ রেকর্ড গড়তে ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে খেলতে হয়েছে সাকিবকে। টাইগার অধিনায়কের সংগ্রহ ১৩৬ উইকেট। আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

Advertisement

১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে সাউদির উইকেট সংখ্যা ১৩৪টি। ৭৯ ম্যাচে ১২৯টি উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!