ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের কোচ হচ্ছেন মরকেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ৩০ মার্চ ২০২৩
পাকিস্তানের কোচ হচ্ছেন মরকেল
মরনে মরকেল

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বোলার মরনে মরকেল। দলটির হয়ে বোলিং কোচিং করাবেন তিনি।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লাখণৌ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন মরকেল। আইপিএল শেষে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিবেন সাবেক এ প্রোটিয়া বলার।

মরনে মরকেলের বোলিং কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে পাকিস্তান দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হচ্ছে অ্যান্ড্রু পুটিককে। 

Advertisement

এদিকে আরেক দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার থাকবেন পাকিস্তানের প্রধান পরামর্শক হিসেবে। পাশাপাশি সহকারী কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন, বোলিং কোচ মরনে মরকেল এবং অ্যান্ড্রু পুটিক সামলাবেন ব্যাটিং কোচের দায়িত্ব। এতে এখন পাকিস্তানের কোচিং প্যানেলের বেশির ভাগই দক্ষিণ আফ্রিকান কোচের দখলে।

এর আগে, নামিবিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন মরনে মরকেল। ২০২২ টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার কোচিং স্টাফের সঙ্গেই ছিলেন তিনি। এছাড়া মরকেল এসএ২০-র ডারবান সুপার জায়ান্টদের বোলিং কোচও ছিলেন। পাশাপাশি নিউজিল্যান্ডের নারী দলের বোলিং কোচের দায়িত্বেও দেখা গেছে মরকেলকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!