ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৪ ম্যাচ নিষিদ্ধ হলেন এ অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ১ এপ্রিল ২০২৩
৪ ম্যাচ নিষিদ্ধ হলেন এ অজি ক্রিকেটার
স্যাম ফ্যানিং

ক্রিকেট মাঠে প্রতিপক্ষকে হারাতে নানা পরিকল্পনা করেন খেলোয়াড়রা। বাইশ গজে কখনো স্লেজিং, আবার কখনো বা বল টেম্পারিং করে থাকেন তারা। তবে দীর্ঘ ৭৪ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়ে দলকে শিরোপা জেতাতে পিচ খোঁড়ার বিষয়টি অবিশ্বাস্যই বটে!

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগে। জানা যায়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে নিজ দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দীর্ঘ ৭৪ বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচাতে এই কাণ্ড করেন ২২ বছর বয়সী এক ক্রিকেটার। তার নাম স্যাম ফ্যানিং।

ম্যাচের প্রথম দিনেই জুতার স্পাইক দিয়ে পিচ খুঁড়েন স্যাম ফ্যানিং। পরে সেই ফায়দা কাজে লাগিয়ে ১৯৭ বলে ১২৩ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেন তিনি। আর এতে তার দল শিরোপাও জেতে। 

Advertisement

কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর এই অপরাধের জন্য স্যামকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বিষয়টি নিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কর্তা কেড হার্ভে যেমন এক বিবৃতিতে হতাশা ব্যক্ত করে বলেছেন, স্যাম যে কাজ করেছে তাতে আমরা হতাশ। এই কাজ আমাদের মূল্যবোধের বিরোধী। চার ম্যাচের নিষেধাজ্ঞা তো আছেই; তাছাড়াও ক্রিকেটের মূল্যবোধ শেখানোর জন্য আমরা স্যামের সঙ্গে আলাদাভাবে বসব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!