ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে ফাহাদ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ১ এপ্রিল ২০২৩
নতুন চ্যালেঞ্জ নিয়ে ইউরোপে ফাহাদ 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। তিনি এর আগে দুইবার গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি। প্রথমবারের মতো এবার ইউরোপ সফরে গিয়েছেন দেশের অন্যতম দাবাড়ু। নরওয়ে ও স্পেনের দুটি জিএম টুর্নামেন্টে একটি নর্ম পাওয়ার আশা করছেন তিনি। 

শুরুতে আগামীকাল থেকে নরওয়েতে শুরু হতে যাচ্ছে প্রথম গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টটি। পরেরটি স্পেনে হবে ১১ এপ্রিল থেকে। দুটি টুর্নামেন্টে শক্তিশালী গ্র্যান্ডমাস্টাররা খেলছেন। এর মধ্যে স্পেনের টুর্নামেন্টে সর্বাধিক ২০ জন গ্র্যান্ডমাস্টার খেলবেন। যাদের গড় রেটিং আবার ২৬০০! 

তবুও ফাহাদ বেশ আত্মবিশ্বাসী। দুটি টুর্নামেন্টের যে কোনও একটিতে ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেলেই হবে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম ধাপ পূরণ অর্থাৎ নর্ম প্রাপ্তি।

Advertisement

বর্তমানে ফাহাদের রেটিং হলো ২৩৯৬।  ফাহাদের এই সফরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্তি ডিআইজি শোয়েব রিয়াজ আলম। তিনি ব্যক্তিগতভাবে সব ব্যয় বহন করছেন বলে ফাহাদ জানান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!