ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফেল করেও বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ১ এপ্রিল ২০২৩
ফেল করেও বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা!
ফাইল ছবি

চলতি বছরের ২০ মে ইন্দোনেশিয়ায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। যে কারণে ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপের আসর সরিয়ে নিচ্ছে ফিফা। এ অবস্থায় ইন্দোনেশিয়ার হারানো সুযোগ লুফে নিতে চায় আর্জেন্টিনা।

টুর্নামেন্টটি আয়োজনের জন্য এরই মধ্যে এককভাবে আবেদন করেছে লিওনেল মেসির দেশ। যদিও এই বিশ্বকাপের বাছাই পর্বে ফেল করেছে আর্জেন্টিনা, অর্থাৎ গণ্ডিই পেরোতে পারেনি দলটি। তবে শেষ পর্যন্ত আয়োজক হতে পারলে স্বাগতিক হিসেবে যুব বিশ্বকাপ খেলার সুযোগ পাবে আলবিসেলেস্তেরা।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মূল পর্বে জায়গা পেয়েছে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। স্বাগতিক হতে পারলে মেসির দেশকেও দেখা যেতে পারে এই আসরে।

Advertisement

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, দু-এক দিনের মধ্যেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত অন্য কোনো দেশ আয়োজক হতে আবেদন না করায় আর্জেন্টিনাতেই হচ্ছে বিশ্বকাপ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!