ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চেলসির দায়িত্ব পেলেন ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ৬ এপ্রিল ২০২৩
চেলসির দায়িত্ব পেলেন ল্যাম্পার্ড
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড

নানা নাটকীয়তায় ইংলিশ ক্লাব চেলসিতে চাকরিচ্যুত হয়েছেন টমাস টুখেল। এরপর থেকে কোচহীন ছিল ক্লাবটি। অবশেষে ব্লুজদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। 

চলতি মৌসুমের জুন পর্যন্ত ল্যাম্পার্ডের সঙ্গে চুক্তি করেছে চেলসি। তিনি গ্রাহাম পটারের জায়গায় দায়িত্ব পালন করবেন। 

এরই মধ্যে চেলসির কোচ হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তার সঙ্গে ব্লুজরা চলতি মৌসুমের জুন পর্যন্ত চুক্তি করেছে। অর্থাৎ নতুন মৌসুমের আগ পর্যন্ত অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

Advertisement

এই দুই মাসে চেলসি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে নতুন কোচ নিয়োগ দিতে চায়। দলটির কোচ হওয়ার লড়াইয়ে আছেন বায়ার্ন মিউনিখ থেকে চাকরি হারানো হুলিয়ান নাগেলসম্যান, স্পেন জাতীয় দলের চাকরি হারানো লুইস এনরিকে, টটেনহ্যাম থেকে চাকরি হারানো অ্যান্তোনিও কন্তে এবং সাবেক টটেনহ্যাম ও পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। 

এর আগে ২০১৯ সালে চেলসির দায়িত্ব নিয়েছিলেন ল্যাম্পার্ড। কিন্তু ব্লুজদের ডাগ আউটে দুই মৌসুম পার করতে পারেননি তিনি। লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে বাজে খেলছিল তার দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!