ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উরুগুয়েকে গুঁড়িয়ে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ৮ এপ্রিল ২০২৩
উরুগুয়েকে গুঁড়িয়ে ব্রাজিলের জয়
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে উরুগুয়েকে গুঁড়িয়ে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিলের যুবারা। এ ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওদের উত্তরসূরীরা।

শনিবার ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয় ব্রাজিল। এ ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ব্রাজিলের যুবারা। এতে করে গ্রুপ পর্বে নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করল তারা। 

এদিন ব্রাজিলের হয়ে তিনটি গোল করেন রায়ান ভিটর সিমপ্লিসিও রোচা, লোরান ও ম্যাথিউস ডস রেইস ফ্রান্সিসকো। ম্যাচের শুরু থেকেই ৬৫ ভাগ বল পজিশনে নিজেদের আধিপত্য ধরে রাখে ব্রাজিলের যুবারা। ব্রাজিল ১৪টি শট ও উরুগুয়ে করে ১০টি শট। ম্যাচ চলাকালীন সময়ে সবমিলে ফাউল কাউন্ট হয়েছে ২১টি। 

Advertisement

এ ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে শুরু থেকেই মাঠ জমিয়ে রাখে উভয় দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না কারোরই। শেষ পর্যন্ত গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় তারা। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন রায়ান ভিটর সিমপ্লিসিও রোচা। ৮৪ মিনিটের সময় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লোরান আর একেবার শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করে উরুগুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যাথিউস ডস রেইস ফ্রান্সিসকো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!