ইফতারে যা খান সানিয়া
সেলিব্রেটিরা কীভাবে জীবন যাপন করেন তা নিয়ে ভক্ত-শুভাকাঙক্ষীদের আগ্রহের শেষ নেই। এমনকি তারা কী খেতে পছন্দ করেন, কোন ব্র্যান্ড পছন্দ করেন এসবেই আগ্রহ সাধারণের।
ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা বেশ ফ্যাশন সচেতন। সেই সঙ্গে খাবার দাবারেও সতর্ক থাকেন তিনি। ইফতারে কী খেতে পছন্দ করেন সম্প্রতি ইনস্টাগ্রামে তা শেয়ার করেছেন শোয়েবপত্নী।
জিও নিউজ জানিয়েছে, সানিয়ার ইফতারের টেবিলে খেজুরের সঙ্গে থাকে মরিচ পাকোড়া, পানিনি স্যান্ডউইচ এবং সালাদ। প্রতিবেদনে বলা হয়, পেশাদার টেনিস থেকে অবসর নেয়ার পরও লাইমলাইটে আছেন সানিয়া। ফটো ও ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে নিজের জীবন সম্পর্কে ভক্তদের জানিয়ে যাচ্ছেন তিনি।
.png)
বর্তমানে সানিয়া এক সন্তানের মা। তিনি তার ছেলের সঙ্গে ইফতারের সুন্দর একটি ভিডিও আপলোড করেছেন। ছবিতে তাকে সাদা সালোয়ার-কামিজে দেখা যায়। তার মাথায় শিফনের উড়না ছিল। সেখানে দেখা যায়, তার টেবিলে সুন্দর ইফতার সাজানো রয়েছে। এক প্রান্তে আদরের ছেলে ইজহান মির্জা মালিক বসে আছে।
সানিয়া তার ছেলের প্লেটে একটি খেজুর রেখেছেন। খেজুর দিয়ে মুসলমানরা তাদের রোজা ভাঙতে পছন্দ করেন। তারপর তিনি নিজের জন্য একটি খেজুর তুলে নেন। এ ছাড়াও তার টেবিলে সুস্বাদু ইফতারের মধ্যে রয়েছে মরিচ পাকোড়া, পানিনি স্যান্ডউইচ এবং সালাদ।