[ খেলা ]
রিংকুর ব্যাটে রেহাই পেলেন মাশরাফী
ছবি: সংগৃহীত
শেষ ওভার। রান দরকার ছিল ২৯ রান। শেষ ওভারে এসে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে হারা ম্যাচকে জিতে দিলেন তিনি। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে এমন ঘটনা ঘটিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিংকু সিং। তার এই রেকর্ডের দিনে লজ্জার রেকর্ড থেকে রেহাই পেলেন বাংলাদেশ পেসার ও সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
প্রায় ১৪ বছর আগের ঘটনা। ২০০৯ সালের আইপিএলে কলকাতার হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী। ডেকান চার্জাসের বিপক্ষে শেষ ওভারে দরকার ছিল ২১ রান। মাশরাফী দিয়েছিলেন ২৬ রান। ওই হারের পর কোটা মৌসুমে কোনো ম্যাচ খেলতে পারেননি ম্যাশ।
মাশরাফি ওই ২৬ রানই ছিল এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে রান তাড়া করতে নেমে শেষ ওভারে সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড। তবে ম্যাশের দেয়া সেই রেকর্ডটি নিজের নামে করে নিলেন গুজরাট টাইটান্সের বোলার ইয়াশ দয়াল। এই বোলার কলকাতার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে ৩১ রান খরচ করে রীতিমত ভিলেন বনে যান।
.png)
ম্যাচ শেষে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে বোলারটি পাশের দাঁড়ায় কলকাতা।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!