ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘মেসি, মেসি’ স্লোগানে উত্তাল ক্যাম্প ন্যু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ১১ এপ্রিল ২০২৩
‘মেসি, মেসি’ স্লোগানে উত্তাল ক্যাম্প ন্যু (ভিডিও)
লিওনেল মেসি

কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যুয়ে রিয়াল মাদ্রিদের কাছে বাজেভাবে হেরেছে বার্সেলোনা। সেদিনও কোনো গোল করতে পারেনি কাতালানরা। গতরাতেও সেই একই ঘটনা ঘটলো ক্যাম্প ন্যুয়ে। তবে কাতালানদের বিবর্ণ দিনেও উত্তাল ছিল পুরো স্টেডিয়াম।

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বর্তমান ঠিকানা প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চলতি মৌসুমেই ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হতে যাচ্ছে। আর এ কারণে লিওর নতুন ঠিকানার তালিকায় ঠাই পেয়েছে সাবেক ক্লাব বার্সেলোনা। এমন গুঞ্জনের মাঝেই কাতালানরা মেসিকে নিয়ে মেতেছেন উন্মাদনায়!

টানা দুই ম্যাচ ধরে বার্সেলোনার সমর্থকরা লিওনেল মেসির নাম ধরে ক্যাম্প ন্যু মাতিয়ে তুলছেন। তাদের দাবি, প্রিয় তারকাকে আবারো ফিরিয়ে আনা হোক। ‘মেসি’ স্লোগানে ক্যাম্প ন্যু উত্তাল, তবে বার্সা কোচ জাভির ভাবনায় এখন শুধুই লিগ শিরোপা।

Advertisement

স্প্যানিশ লা লিগায় গতরাতে মাঠে নেমেছিল জায়ান্ট বার্সালোনা। পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থাকা দলটি রিয়াল মাদ্রিদের থেকে পয়েন্টের ব্যবধান আরও অনেকটা বাড়িয়ে নেয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। 

 

 

জিরোনার বিপক্ষে ম্যাচে নিজেদের মাঠে তারা গোল শূন্য ড্র করেছে। যদিও এখনো তারা ১৩ পয়েন্ট এগিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে।

ন্যু-ক্যাম্পে অনুষ্ঠিত ওই ম্যাচেও লিওনেল মেসির নামে স্লোগান তুলেছিল বার্সালোনার ভক্তরা। তারা যে মেসিকে কতটা ভালোবাসে, মেসিকে কতটা চায় সেটারই যেন বহিঃপ্রকাশ হচ্ছে। ম্যাচের দশম মিনিটে ‘মেসি’ স্লোগানে কোরাস গায় সমর্থকরা। দশম মিনিটটা বেছে নিয়েছে সমর্থকরা, কারণ মেসি বার্সেলোনাতে ১০ নম্বর জার্সি পরতেন।

বিষয়টি নিয়ে বার্সেলোনা কোচ জাভি বলেন, লিওর নামটি অবশ্যই রোমাঞ্চ জাগায়। গত দুই ম্যাচ ধরেই তারা লিওর নামে গান ধরছে। তবে দেখা যাক কী হয়! আপাতত আমাদের মনোযোগ দিতে হবে মৌসুমের বাকিটায়। শেষ কাজটুকু যেন ঠিকঠাক করতে পারি। এখনই আমরা লিগ জিতে যাইনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!