ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
চ্যাম্পিয়ন্স লিগ

আজ বেনফিকা-ইন্টার লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১১ এপ্রিল ২০২৩
আজ বেনফিকা-ইন্টার লড়াই
ছবি: সংগৃহীত

প্রায় এক মাস বিরতির পর আবারো শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের মহারণ। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। পুর্তগালের লুজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে ১৫ মার্চ। আট দল নিশ্চত করেছে কোয়ার্টার ফাইনাল। এরপর উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিওনে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয় ১৭ মার্চ । দীর্ঘ বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। 

Advertisement

শেষ ষোলোতে কেউ দাপট দেখিয়ে আবার কেউ দুই লেগ মিলিয়ে কষ্টার্জিত জয় নিয়ে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট পর্যন্ত। পর্তুগালের ক্লাব এফসি পোর্তোকে ঘরের মাঠে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় লেগে তাদের মাঠে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইন্টার মিলান। আর শেষ ষোলোর প্রথম লেগে ক্লাব ব্রুগের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল বেনফিকা। 

ফিরতি লেগে ঘরের মাঠে গনসালো রামোসের জোড়া গোলে ৫-১ ব্যবধানের বড় জয় তুলে নেয় তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেনফিকা। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!