ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুর্দান্ত জয় পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ১২ এপ্রিল ২০২৩
দুর্দান্ত জয় পেল ব্রাজিল
ছবি: সংগৃহীত

সম্প্রতি ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়ে তিনে নেমে এসেছে ব্রাজিল। ঠিক তখন দেশটির অনূর্ধ্ব-১৭ দল একের পর এক সাফল্য এনে দিচ্ছে। অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ভেনেজুয়েলাকে ২-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। 

ইকুয়েডরে বসেছে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। গতরাত থেকে শুরু হচ্ছে ফাইনাল রাউন্ডের লড়াই।

মঙ্গলবার (১১ এপ্রিল) ইকুয়েডরের রাজধানী কুইটোর এস্তাদিও অলিম্পিকো আতাহুয়ালপাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ব্রাজিলের হয়ে গোল করেন জোয়াও পেড্রো নাসিমান্তো দে মাতা ও এডওয়ার্দো কোগিটজকি আনাস্তাসিও। ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন জুয়ান ফার্নান্দো আরাঙ্গো তোর্তোলেরো। 

Advertisement

খেলা শুরুর ৬ মিনিটেই লিড নিয়ে নেয় ব্রাজিল। এডওয়ার্দো কোগিটজকি আনাস্তাসিওর কর্ণার থেকে দুর্দান্ত হেডে গোল করেন জোয়াও পেড্রো নাসিমান্তো দে মাতা। এরপর গোলে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে ভেনেজুয়েলা। উল্টো ম্যাচের ৩৩ মিনিটে লিড দ্বিগুণ করে ব্রাজিলের জুনিয়ররা। এবার গোলদাতা এডওয়ার্দো কোগিটজকি আনাস্তাসিও।

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটের সময় এক গোল শোধ করে ভেনেজুয়েলা। ডেভিড মার্টিনেজের কর্নার থেকে নেয়া শট হেডে জালে জড়ান জুয়ান ফার্নান্দো আরাঙ্গো তোর্তোলেরো। এরপর আর কোনো গোল না হলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের যুবারা।

টুর্নামেন্টের পূর্বের ১৮টি আসরের সবগুলোতেই অংশ নেয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। এর মধ্যে ১২টি আসরেই শিরোপা ঘরে তুলে ব্রাজিলের যুবারা। সর্বশেষ শিরোপা আসে ২০১৭ সালে। তার এখন পর্যন্ত রানার্সআপ হয়েছে তিনবার। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!