ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেমির পথে এগিয়ে থাকল মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ১৩ এপ্রিল ২০২৩
সেমির পথে এগিয়ে থাকল মিলান
ছবি: সংগৃহীত

উফেফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে জয়ের দেখা পেয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলান। বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাতে ঘরের মাঠ সান সিরোতে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে স্তেফানো পিওলির শিষ্যরা। 

এর আগে সর্বশেষ ২০০৬-২০০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছিল এসি মিলান। এর ঠিক ১৬ বছর আবারও সেমিতে খেলার স্বপ্ন দেখেছে এসি মিলান। আগামী ১৯ এপ্রিল ফিরতি লেগে নাপোলির ঘরের মাঠে অন্তত ড্র করতে পারলেই সেমি নিশ্চিত এসি মিলানের। 
  
আক্রমণ-প্রতি আক্রমণে দুদল ছিল সমানে সমান। দুবার নাপোলির জোরাল শট হাত দিয়ে ক্রসবারের ওপরে ঠেলে মিলানকে বাঁচান গোলরক্ষক মাইক মেইগনান।

সুযোগ নষ্ট হওয়ার পরপরই ৪০ মিনিটে গোলের দেখা পায় মিলান। প্রতি আক্রমণে বল নিয়ে নাপোলির গোল মুখে ছুটে যান ব্রাহিম ডিয়াজ। ডি-বক্সে বল দেন বেননাসেরকে। তার জোরাল শট গোলরক্ষকের পায়ে লেগে জড়ায় জালে। 

Advertisement

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিমোন কেয়ার জোরাল হেড ক্রসবারে লাগায় গোলবঞ্চিত হয় মিলান। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে জমজমাট হয়ে ওঠে লড়াই। গোল শোধের চেষ্টায় মরিয়া হয় নাপোলি। কিন্তু তার আগেই ১০ জনের দলে পরিণত হয়। পরপর দুই হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার আন্দ্রে ফ্রাঙ্ক আনগিসাকে। শেষঅবধি খেলা হয় ১-০ ব্যবধানেই।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!